আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা সোমবার সন্ধ্যার মধ্যে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ করে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ক্যামেরা বা মোবাইল ফোন নেওয়া যাবে না।
‘আজ সন্ধ্যার মধ্যে এই বিধিনিষেধ তুলে না নিলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব,’ বলেন তিনি।
জামায়াত আমির বলেন, জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে এবং এই ঐক্য থেকেই জনগণের বিজয় আসবে। তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয়েছিল, তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল, যাতে খুনকে বৈধতা দেওয়া যায় এবং অন্যায়কে আড়াল করা যায়।”
নির্বাচনী প্রচারণায় মোহাম্মদপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, এলাকায় মাদক ও অস্ত্রের বাণিজ্য চলছে। জামায়াত ক্ষমতায় গেলে বিপথগামী তরুণদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো দলীয় সরকার গঠন করতে চাই না, আমরা জনগণের সরকার গঠন করতে চাই।
তিনি আরও বলেন, একটি দল কেবল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে, যাদের শাসন দেশের মানুষ আগেও দেখেছে।
সরকারি প্রশাসনের ভূমিকা নিয়েও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকারের কিছু আমলা ও সচিব এখনো দলীয় পক্ষপাতিত্ব করে নিজেদের পছন্দের প্রার্থীদের জিতিয়ে আনার চেষ্টা করছেন।
‘এবার কেউ এমন কাজ করলে ক্ষমা করা হবে না,’ বলেন তিনি।
উল্লেখ্য, গত রোববার রাতে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে জানায়, ভোটের দিন প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট কয়েকজন নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ সীমানার মধ্যে প্রবেশ করতে পারবে না। ইসি সচিবালয় জানিয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষা এবং বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!