ভোটকেন্দ্রে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দেওয়ার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত। সোমবার বিকেল ৫টার মধ্যে এ সিদ্ধান্ত বাতিল না করলে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের যে প্রজ্ঞাপন নির্বাচন কমিশন জারি করেছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। বিকেল ৫টার মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এ সংক্রান্ত একটি চিঠিতে ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়–১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষর করেন।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন করে প্রবেশ করা যাবে না। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য।
চিঠিতে উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী উল্লেখ করে জামায়াতে ইসলামী এর বিরোধিতা করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!