নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মারা গেছেন মা ও মেয়ে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হন আরও একজন। এ সময় আগুনে পুড়ে গেছে মুদি দোকানসহ পাঁচটি ঘর, আসবাবপত্র এবং ১২টি ছাগল। রোববার দিবাগত ভোর ৪টায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় স্থানীয় মোন্তার হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহূর্তে মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে মারা যান মোন্তার হোসেনের ছেলে রান্টু ইসলামের স্ত্রী আতিয়া এবং তাদের মেয়ে রওজা। এ ঘটনায় গুরুতর দগ্ধ হন মোন্তার হোসেনের স্ত্রী মর্জিনা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!