এবার চুয়াডাঙ্গায় ভোট দিবেন ৪৪ হাজার ২৭১জন নতুন ভোটার।
এবার চুয়াডাঙ্গায় ভোট দিবেন ৪৪ হাজার ২৭১জন নতুন ভোটার।   ছবি: আরটিএনএন

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে চুয়াডাঙ্গায় ৪৪ হাজার ২৭১জন নতুন ভোটার (তরুণ ভোটার) অন্তর্ভূক্ত হয়েছেন। তরুণ ভোটারই বদলে দিতে পারে এবারের নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনের চেয়ে ২০২৬ সালের ত্রয়োদশ নির্বাচনে ৪৪ হাজার ২৭১ জন নতুন ভোটারের ভোট বেড়েছে।

আবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে দুটি আসনে ১০ হাজার ৫৩৮ জন ভোটার অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থীর অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জহুরুল ইসলাম আজিজী (হাতপাখা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিন (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. হাসানুজ্জামান (হাতপাখা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০২৪ সালে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে দুটি আসনে মোট ভোটার ছিলো ৯ লাখ ৪৯ হাজার ২৭৮জন। 

চুয়াডাঙ্গা-১ আসনে ১৮১টি কেন্দ্রে ৪ লাখ ৮৩ হাজার ৯৮০জন ভোটার ছিলেন। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার একটি কেন্দ্র কম রয়েছে। এবার কেন্দ্র সংখ্যা ১৮০টি। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৩৩৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৭১৫ জন। মহিলা ভোটার ২ লাখ ৫৬ হাজার ৬১৫জন ও  হিজড়া ভোটার ৭ জন। এবার নতুন ভোটার বেড়েছে ১৯ হাজার ১২ জন।

চুয়াডাঙ্গা-২ আসনে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৬৬ হাজার ৯৮জন। কেন্দ্র ছিলো ১৭৩টি। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার একটি কেন্দ্র বেড়ে হয়েছে ১৭৪টি। মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ২১২জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৭৬জন, মহিলা ভোটার ২ লাখ ৪৪ হাজার ৭৩২জন এবং হিজড়া ভোটার ৪জন রয়েছে। এবার নতুন ভোটার বেড়েছে ২১ হাজার ১১৪জন।

চুয়াডাঙ্গার দুটি আসনে পোস্টাল ব্যালটের মোট ভোটার ১০ হাজার ৫৩৮জন। এরমধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ৫ হাজার ৩২০জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫৮৮ এবং মহিলা ভোটার ৭৩২জন। চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার ভোটার বেড়েছে ৫ হাজার ২১৮জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ২৪১ জন এবং মহিলা ভোটার ৯৭৭জন।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন,  নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন’র জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি। প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

এমআর/আরটিএনএন