মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঈদগাহ মাঠের গ্রিলের সঙ্গে ঝোলানো একটি লাল শপিং ব্যাগে বস্তুটি দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, কে বা কারা কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
বাগেরহাটে অভিযান চালিয়ে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। বুধবার ভোরে শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এই ককটেল উদ্ধার করা হয়।
যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদরের হাড়িখালি (কাঠেরপুল) সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বাগেরহাট সদর ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!