বলিউডপ্রেমীদের জন্য আশার খবর দিলেন পরিচালক রাজকুমার হিরানি। তাঁর বহুল জনপ্রিয় দুই সিনেমা ‘মুন্না ভাই’ এবং ‘থ্রি ইডিয়টস’ এর পরবর্তী কিস্তি নিয়ে কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরানি বলেন, দুটি ছবিরই নতুন গল্প ভাবা শুরু করেছেন তিনি। চিত্রনাট্য তৈরির প্রাথমিক কাজ চলছে এবং কিছু আইডিয়া তাঁকে বেশ উৎসাহিত করছে।
‘মুন্না ভাই’ এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নিয়ে নির্মাতার কাছে বড় পরিকল্পনা রয়েছে। তবে কাহিনির শেষ পরিণতি কীভাবে দাঁড়াবে, তা এখনও চূড়ান্ত হয়নি। গল্পকে আগের মতোই হৃদয়ছোঁয়া ও বিনোদনধর্মী রাখার চেষ্টা করছেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ এর সম্ভাব্য নতুন অধ্যায় হতে পারে। হিরানির ভাষ্য, হঠাৎ করেই তাঁর মাথায় একটি আকর্ষণীয় ধারণা আসে, যা থেকে সিক্যুয়েলের ভাবনা জোরালো হয়। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আগে হয়নি, এখন বিষয়টি নিয়ে তিনি গুরুত্ব সহকারে এগোচ্ছেন।
পরিচালকের হাতে বর্তমানে কয়েকটি ভিন্ন প্রকল্পের খসড়া রয়েছে। কোনটি আগে শুটিংয়ে যাবে, সে সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে। মুক্তির তারিখ নিয়ে এখনই কিছু জানানো না হলেও, এই খবরেই উচ্ছ্বসিত ‘মুন্না ভাই’ ও ‘র্যাঞ্চো’ ভক্তরা।
সব মিলিয়ে, হিরানির জনপ্রিয় দুই সৃষ্টির সম্ভাব্য প্রত্যাবর্তন বলিউডে নতুন করে প্রত্যাশার হাওয়া বইয়ে দিয়েছে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!