নওগাঁর বদলগাছীতে সড়কের পাশ থেকে ছয়টি ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নির্বাচনকে সামনে রেখে নাশকতার আশঙ্কা করছে প্রশাসন।
বুধবার ভোরে বদলগাছী-আক্কেলপুর সড়কের ঝাড়গড়িয়া এলাকার একটি মুদি দোকানের পেছনে বস্তাবন্দি অবস্থায় এসব বিস্ফোরক ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকাল ছয়টার দিকে দোকান খোলার সময় ব্যবসায়ী সম্পদ সরদার বস্তাটি দেখতে পান। সন্দেহ হলে তিনি দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ, জয়পুরহাট র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। বস্তা খুলে ছয়টি ককটেল, চারটি পেট্রোল বোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ডেটোনেটরের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয়রা জানান, ভোটের আগের দিন এমন বিস্ফোরক উদ্ধার আতঙ্ক বাড়িয়েছে। সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে মন্তব্য করেন অনেকে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “আগামীকালের ভোটকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।”
ঘটনার পর থেকে এলাকায় টহল জোরদার করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!