কোন প্রকার অপপ্রচারে কান না দেওয়া ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান। তিনি তার ভেরিফাইড ফেসবুক ফেইজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
তিনি তাঁর ফেসবুক পোস্টে বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহবান জানাচ্ছি”।
তিনি এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণায় গুরুত্ব না দেওয়ার জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।”
তিনি আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মই সাম্প্রতিক আন্দোলন ও পরিবর্তনের মূল চালিকাশক্তি। “প্রিয় জেন-জি, তোমরাই জুলাই বিপ্লবের নায়ক। তোমাদের সাহস ও ত্যাগের বিনিময়ে দীর্ঘদিন পর একটি উৎসবমুখর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।”
আগামী নির্বাচনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, “আগামীকাল আরও একবার তোমাদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। ভোট বিপ্লবের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দাও—তোমরাই নতুন বাংলাদেশ গড়ার কারিগর।”
পোস্টের শেষাংশে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!