মে‌হেরপু‌রে সাংবা‌দিক ও পর্যবেক্ষক‌দের সা‌থে জেলা প্রশাস‌কের মত‌বিনিময় সভা হয়েছে।
মে‌হেরপু‌রে সাংবা‌দিক ও পর্যবেক্ষক‌দের সা‌থে জেলা প্রশাস‌কের মত‌বিনিময় সভা হয়েছে।   ছবি: আরটিএনএন

জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের আচরণ বিধিমালা নিয়ে ব্রিফিং করেছেন মেহেরপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ভোটগ্রহণের দিন নির্বাচন কমিশন থেকে নির্দেশিত আচরণবিধিমালা পালনের মধ্য দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা রিটার্নিং অফিসার। 

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সৌরভ, অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম, জেলা নির্বাচন অফিসার এনামুল হক এবং মেহেরপুর জেলায় নির্বাচন কাভারেজের জন্য অনুমোদনপ্রাপ্ত সাংবাদিক এবং পর্যবেক্ষক বৃন্দগণ।