ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিনকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে ।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিনকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে ।   ছবি: সংগৃহীত
সৈয়দপুরে প্রায় ৫০ লাখ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে  জামায়াত। 
 
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিনকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ তথ্য জানান।
 
তিনি বলেন, টাকা উদ্ধারের বিষয়টি ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। ‘তার কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না। এটি ছিল তার ব্যবসায়িক টাকা।’
 
আজ সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেন। 
 
এমআর/আরটিএনএন