বরিশাল, বিএনপি
মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।   ছবি: সংগৃহীত

বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে বিএনপির প্রার্থীর ভোট কেন্দ্রের জন্য বরাদ্দকৃত টাকার ভাগাভাগি নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সফিপুর ইউনিয়ন বিএনপির নেতা শামছুল হক চৌকিদার নির্বাচনী খরচ আনতে গেলে ৫নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা শামছুল হক চৌকিদারের উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা শামছুল হক চৌকিদারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

বিএনপির নেতা শামছুল হক চৌকিদারের পক্ষের নেতাকর্মীরা এ হামলার প্রতিবাদ জানিয়ে জানিয়েছেন, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।