যশোরের কেশবপুরে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১১ই ফেব্রুয়ারি বুধবার রাত আনুমানিক বারোটার দিকে কেশবপুর উপজেলার কোমরপোল কাটাখালি ব্রিজের কাছে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা একটি হাতবোমা সদৃশ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগেও কেশবপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সম্প্রতি যশোর-৬ (কেশবপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোক্তার আলীর বাসভবনের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হয়। ওই ঘটনার পর প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
একাধিক বিস্ফোরণের ঘটনায় কেশবপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!