রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি দোকান ঘরে পরিকল্পিতভাবে বিপুল পরিমাণ কাঠের লাঠি ও ইটপাটকেল মজুদ রাখার দায়ে মো. হিলাল উদ্দিন (৩৮) নামে এক যুবককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারুয়া বাজারের ‘ভাই-ভাই স্যানিটারি’ দোকানে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
দণ্ডপ্রাপ্ত হিলাল উদ্দিন উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় বিএনপি প্রার্থীর সক্রিয় কর্মী এবং বালু ব্যবসায়ী মো. বিল্লাল উদ্দিনের ছোট ভাই বলে জানা গেছে।
অভিযান চলাকালীন ওই দোকান থেকে ৫৪টি কাঠের লাঠি এবং ৫ ব্যাগ ইটপাটকেল উদ্ধার করা হয়। তল্লাশিকালে সেখানে বিএনপি প্রার্থীর একাধিক নির্বাচনী ফেস্টুন ও ব্যানার পাওয়া যায়।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ভোট গ্রহণের আগে ও পরে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করতে ভাই-ভাই সেনেটারিজ দোকানে ৫৪ টি কাঠের লাঠি ও ৫ ব্যাগ ইটপাটকেল মজুদ রাখা হয়েছিলো। সেখানে বিএনপির এমপি প্রার্থীর একাধিক ফেস্টুন ব্যানার লক্ষ্য করা যায়।
তিনি আরও বলেন, দন্ডপ্রাপ্ত ব্যক্তি শিকার করেছেন কাঠের লাঠি ও ইটপাটকেল মারামারি করার উদ্দেশ্যে রাখা হয়েছিলো। তবে সেগুলো তার বড় ভাই মো. বিল্লাল উদ্দিন রেখেছে। তবে বিল্লাল উদ্দিনকে মুঠোফোনে একাধিকবার দোকানে আসতে বললেও তিনি আসেননি। এজন্য ১৮৬০ এর ১৭১ (চ) নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুদ করার দায়ে মো. হিলাল উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!