আগামীকাল ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপির বিজয় অনিবার্য, ইনশাল্লাহ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, দেশের সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ ইতোমধ্যে স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে সমর্থন দিয়েছেন। নির্বাচন ঘিরে জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত কয়েকদিন ধরে লঞ্চ, বাস ও ট্রেনে করে ভোটাররা নিজ নিজ এলাকায় ফিরছেন, যা গণআকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।
তবে বিএনপির সম্ভাব্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
মাহদী আমিন বলেন, আজ বুধবার সকালে গণমাধ্যমে দেখলাম সৈয়দপুর বিমানবন্দরে নগদ অর্ধকোটির বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ। যখন দেশের ব্যাংক ও আর্থিক লেনদেন কার্যক্রম বন্ধ, তখন এত বিপুল অর্থ নিয়ে নির্বাচনের আগের দিন তিনি কেন যাচ্ছিলেন, সেটি স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করেছে।
তিনি অভিযোগ করেন, এটি ভোট কেনার ষড়যন্ত্রের অংশ হতে পারে এবং সৈয়দপুরের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। কুমিল্লা, নোয়াখালী, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ অর্থনৈতিক লেনদেনের অভিযোগ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভোটারদের মাঝে ভয়ভীতি ছড়াতে বিভিন্ন জায়গায় অস্ত্র, বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করা হচ্ছে। সহিংসতা, অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত অনেককে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলেও উল্লেখ করা হয়।
একটি ঘটনায় উদাহরণ দিয়ে মাহদী আমিন বলেন, বগুড়া-৪ আসনের নন্দীগ্রামে জামায়াতের হামলায় থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তার মা স্ট্রোক করে মারা যান। বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি করেছে।
তিনি নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
একই সংবাদ সম্মেলনে অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, সৈয়দপুরের ঘটনা "টিপ অফ দ্য আইসবার্গ” হতে পারে। দেশব্যাপী আরও অর্থ ছড়ানো হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। জনগণকে সচেতন থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শও দেন তিনি।
বোরকা ও নিকাব ব্যবহার করে জাল ভোট দেয়ার আশঙ্কার কথাও উঠে আসে সংবাদ সম্মেলনে। মাহদী আমিন বলেন, নারীদের পর্দা ও আব্রুর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই ভোটারের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনে নারী কর্মকর্তার উপস্থিতিতে যাচাইয়ের ব্যবস্থা নিতে হবে।
শেষে বিএনপির পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মাহদী আমিন বলেন, “এই নির্বাচন কেবল ভোটের অধিকার নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার লড়াই।
সংবাদ সম্মেলনে বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!