নোয়াখালীতে সংবাদ সংগ্রহের সময় পৃথক দুটি স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মারধর ও গাড়ি আটকে হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নোয়াখালী-১ আসনের মাহুতোলা কেন্দ্র এবং নোয়াখালী সদর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
জানা যায়, নোয়াখালী-১ আসনের জয়াগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহুতোলা কেন্দ্রে রাতের আঁধারে ব্যালট পেপারে সিল মারার দৃশ্য ধারণ করতে যান সাংবাদিক টিটু। এ সময় সেখানে অবস্থানরত বিএনপির কর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।
অন্যদিকে, রাত পৌনে ১২টার দিকে নোয়াখালী সরকারি মহিলা কলেজ মোড়ে রেলস্টেশনের কাছে সাংবাদিক বহনকারী একটি গাড়ির গতিরোধ করে ২০ থেকে ২৫ জনের একটি দল।
অভিযোগ রয়েছে, বিএনপি কর্মী রিংকুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে আহত হন বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মাহাবুবুল হাসান চৌধুরী, দৈনিক আজকের নোয়াখালী-এর সদর প্রতিবেদক মুজাহিদুল ইসলাম তানভীর এবং এ সময়ের নোয়াখালী-এর রিপোর্টার মোকসেদ আহমেদ তানভীর।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, হামলাকারীরা তাদের ফোন ছিনতাই করে এবং প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরিচয়পত্র ও নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত গাড়ির অনুমতিপত্র দেখানোর পরও তাদের গালিগালাজ ও মারধর করা হয়। এছাড়া মোবাইল ফোন ও ট্রাইপড ছিনিয়ে নিয়ে দীর্ঘক্ষণ গাড়িটি আটকে রাখা হয়।
খবর পেয়ে নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!