মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় কেন্দ্রটির ভোট গ্রহণ ১৫ মিনিট বন্ধ ছিল।
বৃহস্পতিবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১০-১২ টি ককটেল বিস্ফোরণের সময় দৌড়াদৌড়ি শুরু হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুটবল ও ধানের শীষ সমর্থকদের মধ্যে কেন্দ্রের আধিপত্য বিস্তার নিয়ে এই বিস্ফোরণ ঘটে।
মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তিতুমীর জানান, ১৫ মিনিট পর সকাল সোয়া ১০টা থেকে আবার কেন্দ্রটিতে ভোট শুরু হয়। এখন ভোট চলছে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি মমিন আলী জানান, কেন্দ্রটিতে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!