কুষ্টিয়ায় এক কেন্দ্রের ফলাফলে জামায়াত এগিয়ে
কুষ্টিয়ায় এক কেন্দ্রের ফলাফলে জামায়াত এগিয়ে   ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-২ আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যায়, নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ২৭২ ভোট। তবে দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল গফুর পেয়েছেন ৩৯৬ ভোট।

একই কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ৫৪৪টি। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ১১৪টি। বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।