বিএনপি প্রার্থী, ভোটকেন্দ্র
বান্দরবানে ফলাফল আসতে শুরু করেছে বিভিন্ন কেন্দ্র থেকে।   ছবি: সংগৃহীত

বান্দরবান জেলার মোট ১৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপির প্রার্থী সাচিং প্রু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সাচিং প্রু পেয়েছেন ৫ হাজার ৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সূজা উদ্দিন পেয়েছেন ৯৭২ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্য কেন্দ্রগুলোর ফলাফল আসার সঙ্গে সঙ্গে সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে। ধাপে ধাপে বাকি কেন্দ্রগুলোর ফলাফলও ঘোষণা করা হবে।