ফেনীতে সায়েম উদ্দিন নামে আলোচিত এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলার ঘটনা ঘটে। সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা এবং ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী।
এনসিপির ফেনী-৩ আসনের মুখপাত্র আবদুল্লাহ আল জোবায়ের জানান, রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পার্শ্ববর্তী স্থানে ডেকে নেন বিএনপি কর্মীরা। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ৪-৫ জন তাকে কিল-ঘুষি ও লাথিসহ বিভিন্নভাবে আঘাত করেন। বেদম মারধরের পর তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যান হামলাকারীরা। খবর পেয়ে জোবায়ের ঘটনাস্থলে গিয়ে সায়েমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সায়েমের দাবি, হামলাকারীরা তার পরিচিত এবং তারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে। জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শহরের মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধে অংশ নিয়ে আলোচনায় আসেন সায়েম। সেদিন হামাগুড়ি দিয়ে ছাদের ওপর থেকে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!