একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান এবং পরে বিক্ষোভ মিছিল করেন বেশকিছু দলীয় নেতাকর্মী। এসব কার্যক্রমের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে রাতে অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা (৩৮) ও এক নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য রাজু আহমেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আলামিন মালিথা পাবনা পৌর সদরের চকছাতিয়ানী মালিথাপাড়া এলাকার মৃত আবুল কালাম মালিথার ছেলে এবং রাজু আহমেদ গোবিন্দা মহল্লার আফতাব হোসেনের ছেলে।
পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে দীর্ঘ ১৮ মাস পর পরিত্যক্ত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলন, স্লোগান, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আওয়ামী লীগ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!