অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার।   ছবি: সংগৃহীত

কুষ্টিয়া থেকে অস্ত্র ও গুলিসহ ঢাকা যাওয়ার সময় মুন্না মন্ডল (২২) নামে এক যুবক রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশী করে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মুন্না কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভাগযোগ কাস্টম গ্রামের মনিরুল মন্ডলের ছেলে। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশী করে মুন্না নামে এক যুবক গ্রেপ্তার করা হয়। তার বহনকৃত ব্যাগ তল্লাশী করে দুটি বিদেশি পিস্তল,  ৪ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, মুন্না জানিয়েছেন প্রতিটি অস্ত্র ১০ হাজার টাকা করে চুক্তিতে সে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঢাকার নবীনগর নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।