ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই খবরের সত্যতা নিশ্চিত করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’
তিনি লিখেছেন, ইরানের ভেতরে কিছু মানুষ দায়মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। এটি তাদের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংক্ষিপ্ত বার্তায় তিনি দাবি করেছেন, খামেনি আর বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে। তবে তিনি সরাসরি তার মৃত্যুর খবর নিশ্চিত করেননি।
রয়টার্স ও এএফপির বরাতে জানা গেছে, ইরানের সাম্প্রতিক পরিস্থিতির ওপর নজরদারি এবং বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেতানিয়াহু এই ইঙ্গিত দিয়েছেন।
নেতানিয়াহু শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বক্তব্যে বলেছেন, অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেগুলো নির্দেশ করছে খামেনি আর নেই। খামেনির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিপ্লবী গার্ডের কমান্ডার এবং জ্যেষ্ঠ পরমাণু কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এখন রাস্তায় নেমে আসুন এবং চূড়ান্ত কাজ (সরকার পতন) সম্পন্ন করুন।
এদিকে নেতানিয়াহুর এই দাবির ঠিক আগেই ইরানের পক্ষ থেকে ভিন্ন বার্তা দেওয়া হয়েছিল। এনবিসি নিউজে সরাসরি যুক্ত হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, তার জানামতে আয়াতুল্লাহ আলী খা-মেনি সুস্থ ও জীবিত আছেন।
সূত্র: রয়টার্স
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!