পাবনায় হেরোইন বিক্রির দায়ে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
সেইসঙ্গে আসামীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে পাবনার স্পেশাল ও জেলা জজ আবুু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামী মো. সুজন হোসেন পাবনা সদর উপজেলার লস্করপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মনসুর আলীর ছেলে।
সরকার পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, গোপন সুত্রের মাধ্যমে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ২০২২ সালের ২৪ জুলাই সদর উপজেলার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পুরিয়া (৬৫ গ্রাম) হেরোইনসহ মাদক ব্যবসায়ী সুজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই তানভীর বাদী হয়ে পাবনা সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। এ মামলায় আসামী জামিন নিয়ে পরবর্তীতে
পলাতক রয়েছেন।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত রায়ে তাকে যাব্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলায় সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু এবং আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!