তেল, জ্বালানি, উদ্ধারকৃত তেল, সঙ্কট, জরিমানা, সারাদেশ,
উদ্ধারকৃত পানির ট্যাঙ্কে মজুত করা তেল।   ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে অবৈধভাবে রাখা প্রায় ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ঘটনাস্থল থেকে তেল মজুদের অভিযোগে ব্যবসায়ী মো. রুবেলকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের পাশে বাঁশঝাড়ের ভেতর মাটির নিচে ট্যাঙ্কে তেল মজুত থাকার খবর পাওয়ার পর অভিযান চালানো হয়। উদ্ধারকৃত তেল আগামীকালের মধ্যে ব্যবসায়ীকে তার দোকানে বৈধভাবে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনও বলেন, “অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”