বরগুনার আমতলীতে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন—সিএনজি মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) এবং উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)। তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মিল্টন মিয়া ও রাহাত ফকিরের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাহাত ফকিরের নেতৃত্বে একদল ব্যক্তি মিল্টন মিয়ার ওপর হামলা চালায়, যা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লারের একটি সিএনজি তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত সিএনজি ও অস্ত্র জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
মিল্টন মিয়া অভিযোগ করেন, “প্রশাসনের অনুমোদন অনুযায়ী আমরা সিএনজি পরিচালনা করছিলাম। রাহাত ফকিরের বাধার কারণে আমাদের ওপর হামলা চালানো হয়।” রাহাত ফকির দাবি করেছেন, “আমি আগে থেকেই স্ট্যান্ড পরিচালনা করতাম; মিল্টন হাওলাদার জোরপূর্বক দখল করেছে।”
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!