আসন্ন জাতীয় সংসদ বগুড়া-৬ (সদর) উপ-নির্বাচনকে সামনে রেখে এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ তুঙ্গে উঠেছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ৭ নং শেখেরকোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বোর্ডের বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় প্রার্থীর সঙ্গে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে আবিদুর রহমান সোহেল বোর্ডের বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
পথসভায় তিনি এলাকার উন্নয়ন, ইনসাফ কায়েম এবং জনগণের অধিকার রক্ষায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। এলাকা বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "সদর আসনের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি আপনাদের দুয়ারে এসেছি। নির্বাচিত হলে অবহেলিত শেখেরকোলা ইউনিয়নসহ পুরো বগুড়া সদরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।"
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নির্বাচনী প্রচার কমিটির সদস্যরাও প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের মধ্যেও এই গণসংযোগকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!