খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের সূতকর্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীতিদত্ত চাকমা (৪০) সংগঠনটির পানছড়ি উপজেলা সমন্বয়ক ছিলেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইউপিডিএফকে (প্রসীতপন্থী) দায়ী করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। তবে সংগঠনটির কেউ আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি তাদের নিজেদের অভ্যন্তরীণ বিরোধের ফল, আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!