ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে। গতকাল ২৬ মার্চ দিবাগত রাতে ডিজেলটি পাইপলাইনের মাধ্যমে পৌঁছায় এবং শুক্রবার সকালে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে ডিপো করা হয়।
পাবর্তীপুর রেলহেড ডিপো এর সহকারী ইনচার্জ মো. জীবন জানিয়ে বলেন, ভারত থেকে ডিজেল পৌঁছাতে ৬০ ঘণ্টা সময় লেগেছে। তিনি আরও জানান, ডিজেলটি কৃষি নির্ভর উত্তরের ৮টি জেলার সেচ ব্যবস্থা ও যানবাহনের জন্য সরবরাহ করা হচ্ছে।
২০১৭ সালে ভারতীয় চুক্তি অনুযায়ী ১৫ বছরের মেয়াদী চুক্তি করেছে বাংলাদেশ এবং ভারত, যার আওতায় আগামী বছর পর্যন্ত এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আসবে। চলতি বছরই এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের মধ্যে ইতোমধ্যে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। গত ১১ মার্চও ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে এবং এই সপ্তাহেই আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী ৪ মাসের মধ্যে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!