সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনার পরপরই রেলওয়ে পূর্বাঞ্চল এই কমিটি গঠন করে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা মনে করা হচ্ছে। তবে, তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!