ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতি এখনও চলমান এবং ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় আজও ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ২টি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি ফ্লাইট।
তবে, ফ্লাইট বাতিলের পরিস্থিতি সত্ত্বেও, মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত পরিসরে চলাচল করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১,০৫৮টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত ছিল, যার মধ্যে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলো চলাচল করেছে।
২৭ মার্চ পরিকল্পিত মোট ৪৩টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে মাস্কাটগামী ৬টি, সৌদি আরবগামী ১৭টি, সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি (দুবাই: ১২টি, আবুধাবি: ৪টি, শারজাহ: ৪টি)।
বিমানবন্দর কর্তৃপক্ষ এই পরিস্থিতির মধ্যে যাত্রীদের যথাযথ সুবিধা নিশ্চিত করতে সকল প্রস্তুতি নিয়েছে এবং পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!