২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা ।
২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা ।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে, যার প্রভাবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে নতুন দাম ২২ ক্যারেট (প্রতি ভরি) ২,৩৪,৮৫৫ ,২১ ক্যারেট ২,২৪,১৮২, ১৮ ক্যারেট ১,৯২,১৬৪ এবং সনাতন পদ্ধতি ১,৫৬,৪৭৩ টাকায় বিক্রি হচ্ছে। 

এর আগে ২৫ মার্চ, বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছিল। যা আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।

২০২৫ সালে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

সোনার দাম কমানো হলেও, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়, এবং অন্যান্য ক্যাটাগরিতে রুপার দাম। ২১ ক্যারেট (প্রতি ভরি) ৫,১৩২, ১৮ ক্যারেট ৪,৪৩২ এবং সনাতন পদ্ধতি ৩,৩২৪ টাকা। 

চলতি বছর ২৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম, যার মধ্যে ১৬ দফা দাম বাড়ানো  এবং ১৩ দফা দাম কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়।