চুয়াডাঙ্গার জীবননগরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার রায়পুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রুহুল কুদ্দুস মোল্লা। এ সময় তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছেলে মো. আবু হুরায়রা।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত ২৬ মার্চ সকালে তাদের নার্সারির গোডাউনে আগুন দিয়ে প্রায় ৭৪ লাখ টাকার ক্ষতি করা হয়েছে। অভিযোগে বলা হয়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ বাবর আলীসহ কয়েকজন এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তারা আরও দাবি করেন, আগেই একটি মামলার বিষয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল, যা দিতে অস্বীকৃতি জানানোয় এ ঘটনা ঘটানো হয়।
রুহুল কুদ্দুস মোল্লার পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জীবননগর থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
অন্যদিকে, এর আগে বৃহস্পতিবার জীবননগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষ বাবর আলী রুহুল কুদ্দুস মোল্লা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ব্যক্তিগত ও আইনি বিরোধ আড়াল করতে আগুনের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
এদিকে, ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!