সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিবৃতিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক—সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া (২৫) ও মাসুম আহমেদ (২০)—মাদক আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেন।
এ সময় স্থানীয় ভারতীয় খাসিয়ারা তাদের চোর সন্দেহে সুপারি বাগানে অবস্থানরত অবস্থায় ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর নিহতের সঙ্গে থাকা অপর দুই যুবক তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবি জানিয়েছে, নিহতসহ ওই তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!