বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বিশ্ববিদ্যালয় দুটি হলো নারায়ণগঞ্জের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ইউজিসির পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্ত এবং তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত দুই বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। এ সিদ্ধান্ত জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। ফলে এর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান থাকবে।
ইউজিসির চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় দুটির সার্টিফিকেট সংক্রান্ত অভিযোগ যাচাই, ওয়েবসাইট ডোমেইন পরিবর্তন, অবকাঠামোসহ সার্বিক বিষয়ে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ এবং ৫৮তম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!