হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রোববার (৫ই এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে বছরে ছয় মাস (আগস্ট-নভেম্বর ও মার্চ-এপ্রিল) এই সুবিধা দেয়া হবে। যা ৪৯৫ উপজেলায় বছরে ৬ মাস বিতরণ করা হবে। প্রতি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ১০ লাখ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, পুষ্টি চাহিদা পূরণে ২৪৮টি উপজেলায় ভিটামিন সমৃদ্ধ ৩.৭ লাখ মেট্রিক টন চাল সরবরাহ করা হচ্ছে।
এছাড়া ওএমএস কার্যক্রমের মাধ্যমে ১২টি সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় নির্ধারিত দামে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রমে প্রতিকেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিনি বলেন, টিসিবির মাধ্যমে প্রতি মাসে প্রায় ৬৭ লাখ পরিবারের কাছে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!