প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিশেষ ঐতিহাসিক স্মৃতিচিহ্ন উপহার দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে তার বাবা-মায়ের স্মৃতিবিজড়িত দুটি ঐতিহাসিক ছবি এবং যুক্তরাষ্ট্রের সরকারি বাসভবন হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন।
উপহারের একটি ছবিতে দেখা যায়, ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে তার সাক্ষাতের মুহূর্ত।
অন্য ছবিটি ১৯৯২ সালের ১৯ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফরের সময় তোলা, যেখানে ওভাল অফিসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে বৈঠকের দৃশ্য রয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতের এই উপহারের জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!