গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান।
মতবিনিময় সভায় দেশের ১৭টি সরকারি ও ৬৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, ডিন, রেজিস্ট্রার, শিক্ষার্থী প্রতিনিধি, জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট সম্পর্কে নাগরিকদের মধ্যে স্পষ্ট, ইতিবাচক ও তথ্যভিত্তিক ধারণা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জানান, ইউজিসি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ক্লাস্টারভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত করে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, জাতীয় সংকট ও প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও সমস্যা সমাধানে ইউজিসি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
মূল বক্তার বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশকে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করতে নাগরিকদের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোট সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সুযোগ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!