তরুণদের কুরআন পড়ায় আগ্রহী করা এবং অর্থসহ বুঝে পড়ার প্রতি উৎসাহ জাগাতে ১৭০ জনকে পবিত্র কুরআন উপহার দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুরআন শরিফ বিতরণ করা হয়।
এ নিয়ে চতুর্থবারের মতো শিক্ষার্থীদের কুরআন উপহার দিচ্ছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এর আগে ২০২৩ সালে প্রথমবার ১২৬টি, ২০২৪ সালে ১১৭টি এবং ২০২৫ সালে ১৩২টি কুরআন উপহার দেন তারা। এ বছর অনলাইনে নিবন্ধন করা শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের তালিকাও সংরক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
উপহার পেয়ে লাইব্রেরি ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সজিব বলেন, ‘অনেক দিন ধরে ভাবছিলাম বাংলা অনুবাদসহ কুরআন শরিফ নেব। প্রত্যেকেরই উচিত অনুবাদসহ বইটি পড়া। কুরআন শরিফ পেয়ে আজ খুবই খুশি হয়েছি।’
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, ‘আমরা প্রতি রমজান মাসে তহবিল সংগ্রহ করি। এখানে মুসলিম ও অমুসলিমদের কুরআন শরিফ দিই। আমরা প্রতি বছর এই আয়োজন করে থাকি, গত বছরও দিয়েছি। এবার সবচেয়ে বেশি তহবিল পেয়েছি—প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এবার মুসলিম ও অমুসলিমদের মধ্যে প্রায় ১৭০টির বেশি কুরআন শরিফ বিতরণ করছি।’
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘আমরা গত চার বছর ধরে এই আয়োজন করছি। অনলাইনে ফরম দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা নিবন্ধন করেছে এবং সেই ভিত্তিতে আমরা বিতরণ করছি। প্রায় ১৭০ জনকে দেওয়া হয়েছে। এখনো চূড়ান্ত সংখ্যা গণনা করা হয়নি। অনেকেই এখনো ফরম পূরণ করেনি।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!