ইরান, মধ্যপ্রাচ্য, যুদ্ধ, আমেরিকা, ইসরায়েল, কাতার, ওমান, কুয়েত, সৌদি,
পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উদ্ভূত প‌রি‌স্থি‌তির ম‌ধ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্র  প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে আমাকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন।  তাদের সঙ্গে আমার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইতি মধ্যে বাংলাদেশী প্রবাসী নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশে অবস্থিত স্বজনরা উদ্বেগ প্রকাশ করছেন এবং তাদের নিরাপত্তা কামনা করছেন।

আরবিএ/আরটি এনএন