বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার ভারতের মূলধারার প্রযোজনায় যুক্ত হচ্ছেন। ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র মাধ্যমে তাঁর বলিউড যাত্রা শুরু হতে যাচ্ছে। সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক সৌমিক সেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কলকাতার একটি জ্যাজ ক্লাবকে ঘিরে গড়ে উঠেছে এর গল্প। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে বলিউডে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন শুভ।
তিনি জানান, প্রায় তিন বছর আগে ভারতের খ্যাতনামা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া প্রথম তাঁর সঙ্গে যোগাযোগ করেন। একটি ওয়েব সিরিজের অডিশনের প্রস্তাব পেয়ে তিনি সম্মতি দেন। এরপর দীর্ঘ সময় ধরে চলতে থাকে চিত্রনাট্য আদান-প্রদান ও অডিশনের প্রক্রিয়া। এমনকি একই চরিত্রের জন্য আরও অনেক অভিনয়শিল্পীর অডিশন নেওয়া হয়। বিভিন্ন দৃশ্য রেকর্ড করে পাঠাতে হয়েছে তাঁকে। এই দীর্ঘ পরীক্ষার ধাপ পেরিয়েই শেষ পর্যন্ত নির্বাচিত হন বলে জানান শুভ।
সিরিজটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মডেল ও অভিনেত্রী সৌরসেনী মৈত্র। আগামী ১৯ মার্চ ভারতের ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে সিরিজটি।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!