শিক্ষা, ছাত্রদল, হামিম, বহিষ্কার, ঢাবি,
হামিমের ভাইরাল পোস্ট।   ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ হারানোর পর এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদল তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর একটি পোস্টে তিনি জানান, পদ না থাকলেও দলের কর্মী হিসেবে পরিচয় দিতেই তিনি গর্ববোধ করেন এবং তিনি গর্বিত।

হামিম তাঁর পোস্টে লিখেছেন, ‘ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোন পদ ছিলোনা, ছাত্রদলের রাজনীতি করেছি।ফেসবুক মারফত জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 
আমি এ  দলের একজন কর্মী,এতোটুকু পরিচয়ই আমার জন‍্য প্রচন্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’

পদ হারানোর পরও দলের প্রতি অনুগত থাকার এমন বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে একই দিনে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামিমের পাশাপাশি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংসদ এ শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে।

আরবিএ/আরটিএনএন