ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১০ মার্চ থেকে বিভিন্ন ধাপে ৩১ মার্চ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের চারটি নির্দেশনা মানতে হবে। এগুলো হলো
১.অনলাইনে ভর্তি ফি প্রদান ও প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু: ১০ মার্চ ২০২৬ থেকে।
২.অনলাইনে ভর্তি ফি প্রদানের শেষ তারিখ: ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত।
৩.অনলাইনে ভর্তি ফি প্রদান সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বরাদ্দপ্রাপ্ত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট এবং নির্ধারিত হলে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
৪.সরাসরি উপস্থিত হয়ে বিভাগ/ইনস্টিটিউট ও হলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্ধারিত তারিখ: ২৯ মার্চ ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।
সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান এবং পরবর্তী সময় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট ও হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেছে ভর্তি কমিটি।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যাদি দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতিটি ইউনিটের (বিজ্ঞান, কলা, ব্যবসায় শিক্ষা ও চারুকলা) নির্দিষ্ট যোগ্যতা ও ফি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!