নিজ বিভাগের অফিস কক্ষে কর্মচারীর হাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ০৪/০৩/২০২৬ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যান বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা তাঁর নিজ অফিস কক্ষে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হন। এ হত্যাকান্ডের বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় রিপোর্ট প্রদানের জন্য ভাইস-চ্যান্সেলর নিম্নরূপভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ গোলাম মওলা। কমিটির বাকি ৩ সদস্য হচ্ছেন - বাংলা বিভাগের অধ্যাপক ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!