জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাকৃবি শিক্ষার্থী জীম
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাকৃবি শিক্ষার্থী জীম।   ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার মনিপাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও সাংবাদিক তানিউল করিম জীম। মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত অসুস্থতায় গত সাত দিন ধরে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্তমানে তিনি তিন দিন ধরে কোমায় রয়েছেন।

​জানা যায়, গত ১ মার্চ ভারতের ব্যাঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার পথে তিনি স্ট্রোক করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার আইসিইউ চিকিৎসা ও ওষুধ বাবদ প্রতিদিন প্রায় ২ (দুই) লক্ষ টাকা খরচ হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

তানিউল করিম জীম বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী। ক্যাম্পাসে তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন।

জীবনের এই সংকটময় মুহূর্তে জীমের পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদী এই চিকিৎসার বিপুল খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। তাই দেশি-বিদেশি শুভাকাঙ্ক্ষী, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।

​যেভাবে সহযোগিতা করবেন

জীমের চিকিৎসার জন্য সরাসরি তার পরিবারের কাছে বা মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো যাবে।

​সরাসরি যোগাযোগ:  ০১৩০৯০৭৪৮৭৬ (তাজনুর করিম মীম, জীমের ভাই)

​ব্যাংক অ্যাকাউন্ট:

​হিসাবের নাম: TAJNUR KARIM MIM
​হিসাব নম্বর: ২০৫০৪৭৪০২০০১৬২৯০
​ব্যাংক: ইসলামী ব্যাংক পিএলসি, বনপাড়া শাখা, নাটোর।
​রাউটিং নম্বর: ১২৫৬৯০২৮৭
​সুইফট কোড: IBBLBDDH474