ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (প্রথমবর্ষ) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ঘিরে জরুরি তিনটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চূড়ান্ত বিষয় মনোনয়ন ও হল মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বর্তমানে অনলাইনে তাদের চূড়ান্ত বিষয় দেখতে পাচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য হল মনোনয়ন কার্যক্রমও চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হল মনোনয়ন কার্যক্রম খুব অল্প সময়ের মধ্যেই—সম্ভবত এক থেকে দুই দিনের মধ্যে—সম্পন্ন হতে পারে। এ প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়, বিভাগ বা ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট হলের ভর্তি ফি অনলাইনে পরিশোধের কার্যক্রম শুরু করা হবে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশনা জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!