ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অবস্থিত সমিতির কার্যালয়েভোট গ্রহণ শুরু হয়।
পরে ভোট গণনা শেষে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার, ডুজার সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রিয়াদুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান, ডুজার বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪১ জন ভোটারের মধ্যে ৩১ জন সরাসরি ও ১০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফলে সভাপতি পদে মো. মানজুর হোছাঈন মাহি ৩০ ভোট ও সাধারণ সম্পাদক পদে লিটন ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়া সহসভাপতি পদে মাহাথির মোহাম্মদ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক পদে এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক পদে নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বোরহান উদ্দিন (চ্যানেল ২৪), মো. সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ)।
ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার নূরুল করিম ভূইয়া নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ডুজা সব সময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!