পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আ -তে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৮:০০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম ও খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। দ্বিতীয় জামাত সকাল ৯:০০টায় অনুষ্ঠিত হবে এবং এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও খোলা স্থানেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮:০০টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের লনে সকাল ৮:০০টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে একই সময়ে (সকাল ৮:০০টা) ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে ঈদের নামাজ আদায়ের জন্য আহ্বান জানিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!