দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে, আর মাঝে মাঝে নানা জল্পনাও ছড়িয়েছে। তবে এবার ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী সত্যিই বিয়ের পরিকল্পনায় রয়েছেন।
সিয়াসাত ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আনুশকা শেঠি এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাত্র অভিনেত্রীর পরিবারের পরিচিত এবং দু’জনের সম্মতিতেই বিয়ে ঠিক হতে পারে। বর্তমানে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছে। অনুষ্ঠানটি ঘরোয়া আকারে সম্পন্ন হবে এবং উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।
পাত্র একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আনুশকা শেঠির পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিয়ের দিন-তারিখ চূড়ান্ত হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
আনুশকা শেঠি বরাবরই তার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে রাখেননি। প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন থাকলেও সে বিষয়ে খুব কমই তিনি কথা বলেছেন। ফলে বিয়ের খবর প্রকাশ্যে এলে ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা দেখা দেয়।
স্মরণযোগ্য, আনুশকা শেঠি ‘বাহুবলি’ সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করেছেন। পর্দার এই জুটি বাস্তব জীবনেও ভক্তদের কল্পনায় জায়গা করে নেয়। যদিও সিনেমার পর প্রভাস ও আনুশকা শেঠির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও দু’জনই তা অস্বীকার করেছেন। আনুশকা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু, যাকে রাত ৩টাতেও ফোন করতে পারি।”
আনুশকা শেঠির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঘাটি’ গত বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি মালায়ালাম সিনেমা ‘কাঠানার’-এর পোস্ট-প্রোডাকশনের কাজে ব্যস্ত, যা চলতি বছরে মুক্তি পেতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!