আসন্ন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘কেডি : দ্য ডেভিল’ এর একটি গান প্রকাশের পর বলিউডে বিতর্কের ঝড় বয়ে গেছে। সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত ‘সারকে চুনার তেরি সারকে’ গানের শব্দচয়ন এবং দ্ব্যর্থবোধক কথার কারণে দর্শক থেকে শুরু করে বিশিষ্টজনদেরও ক্ষোভ দেখা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গানটিতে ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে’ জাতীয় আপত্তিকর বাক্য ব্যবহার করা হয়েছে। গান প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে বিরক্তি ছড়িয়ে পড়ে।
অনেকে প্রশ্ন তুলেছেন, কেন বর্তমান সময়ে এমন অশ্লীল ও নিম্নমানের গান তৈরি করা হলো। কেউ কেউ সামাজিক মাধ্যমে গানটি নিষিদ্ধ করারও দাবি তুলেছেন।
এই বিতর্কে প্রতিক্রিয়া দিয়েছেন সংগীতশিল্পী আরমান মালিক। তিনি লিখেছেন, “আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য গানটি আরও একবার শুনতে বাধ্য হয়েছি।” আরমানের প্রতিক্রিয়া জনমতের সঙ্গে মিলিয়ে গানটির বিরুদ্ধে আরও জোরালো আক্রমণ তৈরি করেছে।
যদিও ভিডিওতে নোরা ফাতেহির নাচের প্রশংসা করেছেন অনেক ভক্ত, তবুও মূলধারার সংগীতে এমন কুরুচিপূর্ণ বিষয়বস্তু মেনে নিতে পারছেন না অধিকাংশ নেটিজেন। তাদের মতে, বিনোদনের নামে এমন কনটেন্ট সুস্থ সংস্কৃতির পরিপন্থি।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!