ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি নানা কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের প্রতি তার মমতা আলাদা। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি এক তিন মাস বয়সী শিশুর নিরাপত্তার জন্য সাহায্যের আকুতি জানান।
পরীমনি লিখেছেন, শিশুটির মা ইয়াবার আসক্ত এবং বাবা বর্তমানে অর্থ আত্মসাতের অভিযোগে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে শিশুটি তার মায়ের কাছে একেবারেই নিরাপদ নয়। তাই তিনি শিশুর মাকে সতর্ক করে বলেছেন, এটা তার শেষ সুযোগ। পরিস্থিতি যদি পরিবর্তন না হয়, পরবর্তী পদক্ষেপ কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
পরীমনি আরও উল্লেখ করেছেন, যদিও শিশুর মা তাকে সমস্ত যোগাযোগ মাধ্যমে ব্লক করেছেন, তিনি আশা করছেন বার্তাটি তার নজরে আসবে। তিনি লিখেছেন, “আমি আশা করি তুমি আমাকে সব কন্টাক্ট ব্লক করলেও এটা দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমি তোমাকে সাহায্য করতে পারব। তুমি নিশ্চয়ই এতটা নির্বোধ নও।”
এদিকে নেটিজেনরা পরীমনির এই মমত্ববোধের প্রশংসা করেছেন এবং তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!